রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশে সোমবার একদিনে নয়টি পৃথক দুর্ঘটনায় ২২ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। রাজ্যব্যাপী দেওয়ালি উৎসবের আবহে একদিনে এত প্রাণহানিতে ব্যাপক বিষাদ নেমে এসেছে। সব থেকে বড় দুর্ঘটনা হয় মুজাফফর নগরে। ওখানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে তা উলটে গিয়ে আগুন ধরে যায়।এতে ৬ জন তরুণ প্রাণ হারান। তাঁরা সকলেই হরিয়ানার বাসিন্দা।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।
এই ছাড়া রামনগর সহ একাধিক এলাকায় ট্রলি, বাস, গাড়ি ইত্যাদি দুর্ঘটনায় আরও ১৬ জন প্রাণ হারান। আহত হন অনেকে।
একদিনে এত দুর্ঘটনা, প্রাণহানির মর্মান্তিক ঘটনায় নড়ে চড়ে বসেছে উত্তর প্রদেশ প্রশাসন। স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্য সচিব দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দফতর গুলিকে চিঠি দিয়েছেন। সূত্রের খবর, সেখানে রাজ্য সড়কগুলিতে যান বাহনের গতি নিয়ন্ত্রনে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি নীতি প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়। চালকদের নিয়মিত কাউন্সিলিং, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি বাধ্যতামূলক করার প্রস্তাব ও আছে।
দ্রুত গতির ফলেই বেশির ভাগ দুর্ঘটনা হয় বলে সরকার মনে করে। তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।

Be the first to comment