রোজদিন ডেস্ক :
হোয়াটস অ্যাপ চ্যাটে মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্যর অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইকলাখ আহমেদ। সোমবার কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ এই সংক্রান্ত নির্দেশ জারি করেন। এই ঘটনায় পুলিশ মহলে চাপা চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি নিজেদের হোয়াটস অ্যাপ চ্যাটে মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন ওই ইন্সপেক্টর। অন্যরা প্রতিবাদ করায় ক্ষমা চেয়ে তা মুছেও দেন। কিন্তু তা ভাইরাল হয়ে যায়। কর্তৃপক্ষের তা নজরে এলে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও হবে।
এর ফলে রীতিমত বিপাকে ইকলাখ আহমেদ, এমনই মনে করেন তাঁর সহকর্মীরা।
অনেকেই এই নিয়ে তটস্থ।

Be the first to comment