রোজদিন ডেস্ক: রাজ্যের নতুন সরকারের ছয় মাসে চার জন অভিযুক্ত পুলিশের সঙ্গে এনকাউন্টার এ প্রাণ হারিয়েছেন।
সোমবার রায়গঞ্জে বালিকাকে ধর্ষণ, খুনে অভিযুক্ত দিলীপ রায় এনকাউন্টারে প্রাণ হারান।
কংগ্রেস, সাবেক তৃণমূল, সিপি এম সহ বিরোধী রা এর সমালোচনায় মুখর হয়েছে।বিশিষ্ট
কংগ্রেস নেতা অধীর চৌধুরী এর নিন্দা করে বলেন,এনকাউন্টার কে প্রশাসন প্রকাশ্যে সমর্থন করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব শীঘ্র মুখ থুবড়ে পড়বে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযুক্ত র বিচারের আগেই এই ভাবে এনকাউন্টার করে হত্যার ঘটনা র বিরোধিতা করে বলেন, রাজ্যে কোন আইনের শাসন নেই৷ নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।।
সাবেক তৃণমূল এর দুই সাংসদ অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জি পৃথক ভাবে এই এনকাউন্টারের নিন্দা করেন।
সমাজ মাধ্যমে অভিষেক ব্যানার্জি প্রশ্ন তোলেন, এত এনকাউন্টার এর পরেও নারী নির্যাতন কমছে না কেন? রাজ্যে জঙ্গল রাজ চলছে বলে তিনি তোপ দাগেন।
তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন,আদালত এর পালটা এনকাউন্টার করবে।
সাংসদ সৌগত রায় উদ্বেগ ব্যক্ত করে বলেন, উত্তর প্রদেশের যোগী র মত এখানেও এনকাউন্টার সংস্কৃতি চালু হয়েছে।
সিপি এমের সুজন চক্রবর্তী উত্তর প্রদেশের মত এখানেও এনকাউন্টার চালু হওয়ায় গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন,এতে আইন শৃঙ্খলা উন্নয়ন হওয়ার বদলে তা ধসে পড়বে।
এস ইউ সি র নেতা চণ্ডীদাস ভট্টাচার্য বলেন,এর ফলে বিচার ব্যবস্থা কে লঘু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এইদিন ও এনকাউন্টারের পক্ষেই সওয়াল করেন৷

Be the first to comment