Rahul Gandhi অশান্ত মণিপুরে যেতে পারেন

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী দুই জনজাতি গোষ্ঠী দ্বন্দ্বে বিধ্বস্ত মণিপুরে যেতে পারেন। কংগ্রেস সূত্রে প্রকাশ, চলতি মাসের শেষের দিকে তিনি মণিপুর যাবেন। ২৬ নভেম্বর কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন। মেইতেই ও কুকিদের পারস্পরিক সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে এখন ও বহু মানুষ ত্রাণ শিবিরে আছেন। ২০২৩ সালে অগ্নিগর্ভ মণিপুরে গেছিলেন রাহুল গান্ধী।
২০২৪ সালে মণিপুর থেকেই শুরু হয়েছিল তাঁর, ” ভারত জোড়ো ন্যায় যাত্রা। ”
বিরোধী দল নেতা হওয়ার পর তিনি চূড়াচন্দপুর, জিরিবাম, মৈরাং এর ত্রাণ শিবির পরিদর্শন করেন। ওই নির্বাচনে দুটি আসনেই কংগ্রেস জয়ী হয়েছে।
প্রধানমন্ত্রী কেন মণিপুর যান না, একাধিকবার প্রশ্নও তুলেছে কংগ্রেস।
আগামী বছর উত্তর প্রদেশ,পঞ্জাব, উত্তরাখন্ডের সঙ্গে মণিপুরেও বিধান সভা নির্বাচন হওয়ার কথা।
যদিও দুই জনজাতির সংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন মহলে সংশয় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*