ইংল্যান্ড VS ভারত; খেলা শুরুর আগেই যেন শেষ হল ইনিংস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ ২২৪ রানে। দ্বিতীয় দিন মাত্র ৫.৪ ওভার খেলতে পারল ভারত। স্কোর বোর্ডে যোগ হল ২০ রান। প্রথম দিন স্টাম্পের সময় টিম ইন্ডিয়ার রান ছিল ছয় উইকেট হারিয়ে ২০৪। ৫২ রান করে অপরাজিত ছিলেন আট বছর পর টেস্টে অর্ধশতকের মুখ দেখা করুণ নায়ার। আর তাঁর সঙ্গে ১৯ রান করে অপরাজিত ছিলেন আগের টেস্টে শতরান করা ওয়াশিংটন সুন্দর।

দ্বিতীয় দিন ভারতের স্কোর বোর্ডে রান যখন ২১৮ তখন সপ্তম উইকেটের পতন হয় টিম ইন্ডিয়ার। এদিন মাত্র পাঁচ রান করতে পারেন করুণ। ৫৭ রান করে জশ টংয়ের বলে উইকেটরক্ষক জেমি স্মিথের হাতে ক্যাচ তুলে ফিরে যান তিনি।

তারপর দলীয় স্কোরে দুই রান যোগ হতেই আউট হন সুন্দর। ২৬ রান করে গ্যাস অ্যাটকিনসনের বলে জেমি ওভারটনের হাতে ক্যাচ তুলে ড্রেসিংরুমে ফিরে যান এই ভারতীয় অলরাউন্ডার। এরপর ভারতের ইনিংস শেষ হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা শূন্য রানে আউট হন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দু’জনকেই ফেরান অ্যাটকিনসন। ভারতের ইনিংস শেষ হয় ২২৪ রানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*