ইভিএম খারাপ, বালিতে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটের শুরুতেই ইভিএম-বিভ্রাটের জেরে অশান্তি হাওড়ার বালি কেন্দ্রে। সকালে যান্ত্রিক ত্রুটির জন্য উত্তেজনা ছড়ায় ওই কেন্দ্রে লিলুয়ার ডন বসকো স্কুলে। ইভিএম বিকল হওয়া নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়েছে। ভোটারদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করে জওয়ানরা। দু’জনকে পুলিশ আটক করেছে। উত্তপ্ত গোটা এলাকা। বিশাল পুলিশবাহিনী ও সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*