রোজদিন ডেস্ক : বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হাড়াল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ৪৬ নং বুথে ইভিএম খারাপ থাকায় প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রইল। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হলেন ভোটাররা। সকাল সাতটায় ভোট শুরুর পরেই ইভিএমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। খবর পেয়ে সেক্টর অফিসার এসে মেশিন বদলে দিলে ফের ভোট শুরু হয়।

Be the first to comment