রোজদিন ডেস্ক :
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়েস হয়েছে, ওঁর আর ভোটে না দাঁড়ানোই ভাল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মন্তব্য করেন। পূর্বসূরি কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন,ওঁর এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। এর জন্যই তিনি নিজে নন্দীগ্রামের আসন ছেড়ে ভবানীপুরের আসনই রেখেছেন। তিনি ভবানী পুরের আসন ছাড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে দাঁড়ানোর সুযোগ পেয়ে যেতেন। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিশানা করে তিনি বলেন, “ভবানীপুর ছাড়লে যিনি আমার কাছে দুবার হেরেছেন, তিনি দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়েসে তাঁর না দাঁড়ানোই ভাল। ”
আজ বিধানসভায় বিজেপির দুই নতুন বিধায়ক হাসিরানী রথ (নন্দীগ্রাম) ও শাখারভ সরকারের (রেজিনগর) শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সব বলেন।
অনুষ্ঠানে বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি উপস্থিত ছিলেন, তিনি দুই নতুন বিধায়ককে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ২ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল, কে বা কারা সেই বরাত দিয়েছিল, টাকাটা কালীঘাট, ক্যামাক স্ট্রীট নাকি ডায়মন্ড হারবার কোথা থেকে এসেছিল, এই টুকুই জানা বাকি।
প্রসঙ্গত, নিহত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথই আজ নন্দীগ্রামের নতুন বিধায়ক হিসাবে শপথ নিলেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন,এতদিন সংখ্যা লঘু দের দূরে সরিয়ে রাখা হোত, এবার তাঁরা ই রেজিনগরে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন।
তাঁর কার্যকালের এই কয়েক মাসের কাজকর্মের ফিরিস্তি দিয়ে মুখ্যমন্ত্রী গর্বের ভঙ্গিতে বলেন, এখন যা সবাই দেখছেন, তা সকালের চা বিস্কুট মাত্র। ব্রেকফাস্ট এখন ও বাকি। লাঞ্চ তো তারপরে।
সম্প্রতি ঋতব্রত ব্যানার্জি অভিযোগ করেন,দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে সড়কপথে তাঁদের হলফনামা পাঠানোর সময় তা
ছিনতাই এর চেষ্টা হয়। এর জন্য তিনি মমতাপন্থী দের দিকে অভিযোগের আঙুল তোলেন।
আজ মুখ্যমন্ত্রী বলেন,ওঁরা নিজেদের মধ্যে লড়াই করুন। কিন্তু আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখতে হবে।
ঋতব্রত শিবির এফ আই আর করলে তিনি সি আই ডি তদন্তের নির্দেশ দেবেন।
পরে ঋতব্রত ব্যানার্জি জানান, হলফনামা ছিনিয়ে নেওয়ার চেষ্টা নিয়ে তাঁরা রাজ্য পুলিশে অভিযোগ জানাবেন।
হৃদ্য পরিবেশে আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। বিধান সভার অধ্যক্ষ রথীন্দ্র বসু দুই নতুন বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান। মমতাপন্থী শিবিরের বিধায়ক অশোক দেব সেখানে উপস্থিত ছিলেন।
এরপর মুখ্যমন্ত্রী নবান্নে চলে যান। মন্ত্রিসভার বৈঠক সহ সেখানে তিনি অন্যান্য বৈঠক করবেন।

Be the first to comment