প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ ব্যানার্জি গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :

বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল। রাতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হলেন প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জি।।

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় বিধান সভায় বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীচরণ ব্যানার্জি র নাম করেন। হুঙ্কার দিয়ে বলেন, কালীকে তুললেই সব বোঝা যাবে। কালীর কথা ছাড়া ওখানে কোন বাড়ির নক্সা অনুমোদন পেত না।

প্রাক্তন মেয়রের আস্থাভাজন ওএসডি কালীচরণ ব্যানার্জি গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা এখন তুঙ্গে। গুঞ্জন উঠেছে এরপর কে?

যেভাবে মুখ্যমন্ত্রী তারাতলার মর্মান্তিক ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, এতে গুঞ্জন জোরদার হয়েছে।

এই জল্পনায় ইন্ধন জুগিয়েছে মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষের বক্তব্যও। বিধানসভা ভবনে তিনি পরিস্কার জানিয়েছেন, দায় থাকলে প্রাক্তন মেয়রকেও গ্রেফতার করা হোক।

সূত্রের খবর, মেধাবী কালীচরণ ব্যানার্জি প্রথমে রাজ্য পুলিশে কাজ করতেন, পরে পরীক্ষা দিয়ে তিনি আমলা হিসাবে প্রশাসনে যোগ দেন। ফিরহাদ হাকিম মেয়র হওয়ার পর তিনি কলকাতা পুরসভায় যোগ দেন। প্রাক্তন মেয়রের অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠেন। কলকাতা পুরসভায় তাঁর প্রভাবের কথা বিভিন্ন মহলে আলোচনা হলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতেন না।

তিনি সাংসদ অভিষেক ব্যানার্জির নিয়োজিত বলেও নাম না করে মুখ্যমন্ত্রী আজ জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*