আরজি কর: আপনারা গা-ছাড়া তদন্ত করছেন, সিবিআইকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : আরজি কর মামলার তদন্তে গা ছাড়া মনোভাব। এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন রীতিমতো ভর্ৎসনা করে সিবিআইকে।বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের মন্তব্য, গত ২১ মে সিট গঠন করে তদন্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা অনুযায়ী তদন্ত হয়নি। আদালতের প্রশ্ন, তবে কি সিবিআইয়ের হাত থেকে তদন্তভার নিয়ে নেওয়া হবে? যদিও এদিনই সিবিআইয়ের ভূমিকায় কড়া পদক্ষেপ নেয়নি আদালত। ডিভিশন বেঞ্চের নির্দেশ, আরজি কর কাণ্ডে পুরানো কোনও তদন্তকারী আধিকারিক নবগঠিত সিট-এ থাকবেন না। পরবর্তী পর্যায়ের তদন্তের জন্য আরও সময় দিল আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ আগস্ট।

এদিকে,আরজি করের নির্যাতিতার মা বিধায়ক রত্ন দেবনাথ এদিন গেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে বিষয়টির যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই আবেদনও করেন। তাঁর আর্জি, সিবিআই না পারলে সিআইডিকে তদন্তভার দেওয়া হোক। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত তদন্তের আবেদন জানালে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান সবটাই দেখা হবে। আদালতের আগের নির্দেশ মতো বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয় সিবিআই। পাশাপাশি, আদালতের নির্দেশে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে বলেও আদালতে জানায় সিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*