রোজদিন ডেস্ক :
রাজ্যের দুই প্রাক্তন দাপুটে মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে এবার ধর্ষণ, দুর্নীতি সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে বাগুইহাটি থানায় নালিশ জমা পড়েছে। তাঁদের সঙ্গে একই অপরাধে অভিযুক্ত একাধিক সরকারি আধিকারিকও। সূত্রের খবর, একাধিক নির্যাতিতা প্রাক্তন দুই মন্ত্রী, আধিকারিকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের এই সব অভিযোগগুলি খতিয়ে দেখে তদন্তের দাবিতে বাগুইহাটি থানায় জিরো এফআইআর দায়ের করেছেন সমাজকর্মী রাজীব সরকার।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজো দর্শনে বিপুল দুর্নীতির অভিযোগে ইন্দ্রনীল সেন এখন কারাবন্দি। এবার ধর্ষণ-সহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে তাঁর আরও বিপদ বাড়লো বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment