রোজদিন ডেস্ক :
দুমাস আগে সিটং-এ মধুচন্দ্রিমা করতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যুর সঙ্গে লড়াই আজ সকালে চিরতরে বন্ধ হয়ে গেল। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকালে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায় নিকিতা সাহার।
উল্লেখ্য, দুমাস আগে দার্জিলিং পাহাড়ের সিটং এ মধুচন্দ্রিমায় গিয়ে বারবিকিউ এর আগুনে ঝলসে গেছিলেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা বিয়ের পর স্বামী সমীরের সঙ্গে সিটং-এ গিয়ে এক হোমস্টে-তে উঠেছিলেন। সেখানে বারবিকিউ এর সময় আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে তিনি মারাত্মকভাবে ঝলসে যান। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামীর হাতেও কিছুটা পুড়ে যায়। গুরুতর আহত নিকিতাকে প্রথমে শিলিগুড়ি, পরে কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে এক নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ফেলেন।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার-সহ সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
অভিযোগ, বারবিকিউ এর আগুনের তাপ বাড়াতে হোম স্টের এক কর্মীর ভুলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যা নিয়ে তদন্ত করছে পুলিশও।

Be the first to comment