রোজদিন ডেস্ক : ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক আজ কাকভোরে প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল তেষট্টি। বেশ কিছুদিন তিনি অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সেখানেই তিনি শেষ নিশ্বাস ফেলেন। সুভদ্র, সদালাপী মইনুল হকের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল অবধি টানা পাঁচ বার তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনিরুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
পরে মইনুল হক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবং দলের সহ সভাপতি হন। তাঁর প্রয়াণে শাসক দল সহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।
মইনুল হকের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাক্তন সহকর্মীর প্রয়াণে মর্মাহত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারও। মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতি পৃথকভাবে প্রয়াত প্রাক্তন বিধায়কের পরিবার কে সমবেদনা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর শোকবার্তায় বলেন, তাঁর রাজনৈতিক সহকর্মী মইনুল হকের প্রয়াণে তিনি গভীর ভাবে শোকাহত। ফরাক্কার প্রাক্তন বিধায়ক গত কয়েক বছর তাঁদের দলের উচ্চ পর্যায়ে এক সঙ্গে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিবার, বন্ধু ও সমর্থকদের গভীর সমবেদনা জানান।
https://x.com/MamataOfficial/status/1984882538763206812?t=fPu7Cl215AANNUmpCxtDMA&s=08
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার এক শোকবার্তায় বলেন, মইনুল হকের প্রয়াণে তিনি শোকস্তব্ধ। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম সহকর্মী পরে অন্য দলে যোগ দেন। শুভংকর বাবু বলেন,পরবর্তী কালে ওঁর সঙ্গে রাজনৈতিক মত ও পথের অনৈক্য হলেও, ব্যক্তিগত সম্পর্কের অবনতি কখনও হয় নি। তিনি প্রয়াত প্রাক্তন বিধায়কের শোকসন্তপ্ত পরিবার কে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Be the first to comment