রোজদিন ডেস্ক : লন্ডনগামী চলন্ত ট্রেনে হামলায় একাধিক যাত্রী আহত হওয়ায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। প্রধানমন্ত্রী কেইর স্টারমার একে ভয়ংকর ঘটনা বলে জানিয়ে গভীর উদবেগ ব্যক্ত করেন। এখন অবধি দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ, ট্রেনটি ডংকাস্টার থেকে লন্ডন যাচ্ছিল। আচমকাই জনৈক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে যাত্রীদের ওপর চড়াও হয়। এলোপাথাড়ি ছুরি চালানোয় দশ জন আহত হন। এর মধ্যে নয় জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
পুলিশ খবর পেয়ে হাংটিংডন স্টেশনে ট্রেনটি থামিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আততায়ীদের খোঁজে জোর তল্লাসি চলে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ভয়ংকর ঘটনায় কারা জড়িত, পুলিশ তদন্ত করছে। এটি কোন জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, আচমকাই এক রক্তাক্ত ব্যক্তি তাঁর সামনে দিয়ে ছুটে যান, তাঁর হাত থেকে গলগল করে রক্ত বেরোচ্ছিল, তিনি আর্তনাদ করে জানান, ওদের হাতে ছুরি আছে, এতে সচকিত হন অন্য যাত্রীরা। শুরু হয় তুমুল চিৎকার, আর্তনাদ, খবর পেয়ে পুলিশ দ্রুত ট্রেনটি হান্টিংটন স্টেশনে থামায়। এলাকার সাংসদ বেন ওবেস জেকটি সহ অনেকে সেখানে চলে যান। প্রধানমন্ত্রী স্টারমার সবাইকে প্রশাসনের কথা মেনে চলতে আর্জি জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় জনবহুল ট্রেনে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।
ট্রেনের কামরায় ছড়িয়ে থাকা রক্ত দেখে শিউরে ওঠেন যাত্রী -সহ নিরাপত্তা রক্ষীরাও। কারা এর সঙ্গে যুক্ত তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে।

Be the first to comment