রোজদিন ডেস্ক :
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজ মাধ্যমে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা জানান। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল প্রমুখ নতুন দিল্লির শক্তিঘাটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।


জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর অসমসাহস, বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

সমাজ মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী তাঁর পিতামহী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানান।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, মল্লিকার্জুন খড়গে, সোনিয়া গান্ধী-সহ বিশিষ্ট নেতারা দিল্লির সংবিধান ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পার্ঘ্য দেন।
প্রয়াগরাজের আনন্দ ভবন, জম্মু-সহ দেশের বিভিন্ন এলাকায় ইন্দিরা গান্ধীকে স্মরণ করা হয়।
কলকাতায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিড়লা তারামন্ডলের বিপরীতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ জোশী সহ একাধিক নেতা। অজিতেশ পান্ডে এই ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করেন।

Be the first to comment