পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মাধ্যমিক পরীক্ষা শুরুর সম্ভাব্য দিন ২ মার্চ, ২০২৭। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ঠিক তার দু’দিন পর থেকে শুরু হতে পারে উচ্চমাধ্যমিক। অর্থাৎ ১৯ মার্চ থেকে পরীক্ষা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ১২ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলার সম্ভাবনা রয়েছে। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
  2. বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তির ঘটনায় তীব্র নিন্দা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে এই কমিটিকে সাহায্য করবে কলকাতা পুলিশ।
  3. কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে আগামী সোমবার। পুরভোট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শোনা হবে বলে বৃহস্পতিবার মৌখিকভাবে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
  4. আকভানের প্রভাবে বৃষ্টিতে ভিজল বাংলাও। লাগাতার বৃষ্টি ছন্দ কাটল চন্দননগরের জগদ্বাত্রী পুজোর শোভাযাত্রাতেও। প্রাকৃতিক দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। আজ নয়, রবিবার সন্ধ্যায় হবে সেই ঐতিহ্যবাহী শোভাযাত্রা।
  5. সকাল থেকে বৃষ্টি, মেঘে ঢাকা আকাশ। তার মধ্যেই প্রথা মেনে সম্পন্ন হলো কৃষ্ণনগরের দীর্ঘদিনের ঐতিহ্য। বৃষ্টি উপেক্ষা করেই হলো ঘট বিসর্জন পর্ব।
  6. দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। আবহাওয়ার পরিবর্তনে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।
  7. আগামী ২৭-২৮ নভেম্বর হরিয়ানার সুরজকুন্ডে বিজেপির কেন্দ্রীয় পদাধিকারীদের ন্যাশনাল ওয়ার্কশপ হতে চলেছে। নীতিন নবীনের নেতৃত্বে কেন্দ্রীয় সংগঠনের নেতৃত্বকে কাজ এবং আগামী লক্ষ্য সম্পর্কে অবহিত করতেই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
  8. বুধবার কলেজ স্ট্রিটে সংঘর্ষের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা জোড়াসাঁকো থানার। পুলিশের অনুমতি ছাড়া বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরে রাস্তা অবরোধ করেন সংগঠনের কর্মীরা। সেই ঘটনায় SFI-এর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।
  9. তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাথমিক স্কুলের এক শিক্ষক। বাগনান থানা এলাকার ঘটনা। অভিযুক্তের নাম শুভাঞ্জন মণ্ডল।
  10. দমকল বিভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের জন্য যা যা গাইড লাইন দিয়েছিল সেই গাইডলাইন মেনে কাজ এখনও সম্পন্ন হয়নি। দমকলের কাছে আরও সময় চাইল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অফিস। এমনটাই দাবি করছেন আধিকারিকরা।
  11. অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু বুনো হাতি ‘কাবরা কান’। ছত্তিসগড়ের কোরিয়া, সরগুজা, সুরজপুর ও বলরামপুর জেলা জুড়ে ওই হাতির হামলায় গত ছয় মাসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
  12. উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত দুই। জখম ২২ জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ কানপুর-ইটাওয়া হাইওয়েতে সিকান্দ্রা থানা এলাকায় দুর্ঘটনা ঘটে।
  13. পাঞ্জাবের পাটিয়ালা জেলার পাসিয়ানা গ্রামের কাছে ভাকরা ক্যানালের উপরে থাকা লোহার বেইলি ব্রিজের একাংশ ভেঙে বড়সড় বিপত্তি ঘটেছে।
  14. মদের নেশা ছাড়াতে ভেষজ তরল খাওয়ানোয় দু’জনের মৃত্যু। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাঁচজন। মধ্যপ্রদেশের বেতুল জেলায় চিচোলি ব্লকের পাঠাখেদা গ্রামে বুধবারের ঘটনা।
  15. বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুর থানার আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরাই আগুন ধরিয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে বিএনপির প্রাক্তন সাংসদ এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিএনপির একাধিক কর্মী সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর করা হয়। উত্তপ্ত ঢাকাও। ডেমরায় পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*