রোজদিন ডেস্ক : উত্তর দিনাজপুরের ইটাহারের প্রাক্তন টিএমসি বিধায়ক অমল আচার্য আজ ফের তাঁর সাবেক দল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর সঙ্গে আরও সাত অনুগামীও আছেন।তাঁরা সকলেই পঞ্চায়েত সমিতির প্রাক্তন পদাধিকারী।
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার তাঁদের স্বাগত জানান। পুরোনো দলে ফিরে খুশি ও স্বস্তিতে ইটাহারের দুবারের প্রাক্তন টিএমসি বিধায়ক অমল আচার্যও।
তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে আগেই শোনা গেছিল। যা নিয়ে টিএমসি-র জেলা সভাপতি কানাই লাল আগরওয়ালের মন্তব্য ছিল, এতে দলে কোন প্রভাব পড়বে না আমজনতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখেন বলে তিনি জানান।
কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন অমল আচার্য তাঁদের (কংগ্রেস) পরিবারের সদস্য। ঘরের ছেলে ঘরে ফেরায় তাঁরা খুশি।
উল্লেখ্য, ২০১১ ও ২০১৬, সালে শাসক টিএমসি-র বিধায়ক ছিলেন অমল আচার্য। ২০২১ সালে দল তাঁকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ তিনি বিজেপি-তে যোগ দেন। বিজেপি থেকে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যান। আজ আবার ফিরলেন তাঁর সাবেক দল কংগ্রেসেই। যা নিয়ে আজ রীতিমত উৎসবের মেজাজ লক্ষ্য করা যায়।

Be the first to comment