দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভুটান থেকে ফিরে ই দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে এলএনজেপি হাসপাতালে যান। পরশু সন্ধ্যায় জনবহুল লাল কেল্লার কাছে ভয়ংকর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১২ জন। এই ভয়াবহ ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের কোন ভাবে ছাড়া হবে না বলে ফের জানিয়ে দেন। আজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের শয্যার কাছে গিয়ে, তাঁদের কাছে বসেন তিনি।

দৃশ্যত ক্ষুব্ধ প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দেন এই ঘটনায় যুক্তদের সবার বিচার হবে। প্রধানমন্ত্রীকে দেখে, কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তাঁদের সান্ত্বনা দেন তিনি। সরকার, প্রশাসন তাঁদের পাশে আছে বলে জানান।
প্রসঙ্গত, পরশু রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এলএনজেপি হাসপাতালে আহতদের দেখতে গেছিলেন। অকুস্থল ও সরেজমিনে ঘুরে দেখেছিলেন।
গতকাল পড়শি দেশ ভুটানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনে তিনি এসেছেন। দিল্লি বিস্ফোরণে সঙ্গে যুক্ত, নেপথ্যচারীদের কাউকে রেয়াত করা হবে না বলে তিনি জানিয়ে দিয়েছিলেন।
আজ দিল্লি ফিরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে চলে যান।

আজ এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে জানা গেছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সকাল থেকে দফায় দফায় পদস্থ আধিকারিকদের সঙ্গে বিস্ফোরণের ঘটনা নিয়ে বৈঠক করেন। তিনি এই ভয়ংকর বিস্ফোরণের নেপথ্যচারী, যুক্তদের সবাইকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আজ প্রধানমন্ত্রী র সঙ্গে পর্যালোচনা বৈঠকে এই সব নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত সন্দেহে একাধিক চিকিৎসক, মৌলবি-সহ অনেককে গ্রেফতার করা হয়েছে। আরও অনেকে তদন্তকারীদের আতসকাঁচের তলায় আছেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*