রোজদিন ডেস্ক, কলকাতা:- বীরভূমে বোমা বিস্ফোরণ, মৃত ২। জানা গেছে লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১জন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমা মেরে খুন, দাবি স্থানীয়দের । বোমা বাঁধতে গিয়ে মৃত্যু পুলিশ সূত্রে এমনটাই দাবি।
সূত্রের খবর, বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রাম দখলদারি ঘিরে শুক্রবার রাত থেকেই শুরু হয় তুমুল উত্তেজনা। আরোও জানা গিয়েছে, দীর্ঘদিন ফেরার থাকা এলাকার বাসিন্দা শেখ নঈমুদ্দিন ও তার সহযোগী শেখ মুস্তাফি গ্রামে ঢোকার চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় শেখ মনিরের নেতৃত্বে একদল লোক তাদের বাধা দেয়। শুরু হয় মারামারি। শেষপর্যন্ত ফিরে যায় মঈনুদ্দিন ও তার লোকজনও।
শনিবার সকালেও ফের গ্রামে ঢোকার চেষ্টা করে তারা। সেই সময় এলাকায় একটি পুকুর পাড়ে মনিরের দলবল বোমা বাঁধছিল বলে অভিযোগ। আচমকাই সেখানে ঘটে যায় বিস্ফোরণ। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। মৃতদের মধ্যে একটি ১০ বছরের নাবালক আছে বলেও তাঁরা জানান।

Be the first to comment