EXPLOSIVE RECOVERED: দত্তপুকুরে গাড়ি থেকে মিলল বিপুল বিস্ফোরক ও রাসায়নিক তদন্তে এনআইএ

Spread the love

প্রতিবেদন: চলন্ত গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল বিস্ফোরক ও সন্দেহজনক রাসায়নিক। উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ঘটনা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রাকিবুল ইসলাম। কে বা কারা কী উদ্দেশ্যে এই রাসায়নিক কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। ঘটনার নেপথ্যে কোনও নাশকতার ছক ছিল কিনা তাও বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, বুধবার রাতে স্থানীয় পুলিশের সঙ্গে তল্লাশি অভিযানে নেমেছিল জাতীয় তদন্তকারী দল বা এনআইএ, এনএসজি ও ফরেন্সিক বিভাগ। দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক কিছু রয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আসরে নামে যৌথবাহিনী। সেই সূত্র ধরেই গাড়িটির উপর নজর রাখা শুরু হয়। বুধবার রাতে গাড়িটি আটক করা হয়। গাড়ি মালিক রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গাড়িতে থাকা বিস্ফোরক এবং রাসায়নিক নিয়ে কলকাতার দিকে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে ঠিক কোথায় এবং কী উদ্দেশ্যে এই জিনিসগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*