- আজ ২২ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন। এই উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- স্টেট ব্যাঙ্কে সাইবার হানা, ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত ও শনাক্তকরণ যোগ্য তথ্য হাতিয়ে ডার্ক ওয়েভে আপলোড করল হ্যাকাররা।
- হ্যাকার হানার কথা স্বীকার করে নিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব ফেলবে না এই ঘটনা, ঘোষণা এসবিআইয়ের।
- বুধবার রাতে দত্তপুকুরে পুলিশ ও এনআইএয়ের যৌথ তল্লাশিতে গাড়ি থেকে মিলল বিপুল বিস্ফোরক ও রাসায়নিক, গ্রেফতার এক। নাম রাকিবুল ইসলাম।
- কোথা থেকে কী উদ্দেশ্যে এই বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তে পুলিশ ও এনআইএ।
- ছবি প্রদর্শনীতে ছাত্র, যুবদের প্রতিবাদের ছবি রাখতে না দেওয়ার নির্দেশ, প্রতিবাদে সপুত্র প্রিয়াঙ্কা গান্ধি বঢরা।
- আজ ফের বৈঠকে ইন্ডিয়া জোট। ভার্চুয়াল মাধ্যমে আজ বৃহস্পতিবার আলোচনায় বসছেন সনিয়া, মমতা, তেজস্বীরা।
- দেশ জুড়ে এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমার হঠাও আন্দোলনে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর। বুধবার সমাজ মাধ্যমে নিজেই এই খবর জানান তিনি।
- উত্তরপ্রদেশের গোরখপুরে বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, আহত ৯।
- তিন মাসের মধ্যে চোরবাগান বিপর্যয়ের রিপোর্ট দেওয়াটা চ্যালেঞ্জিং, বললেন সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
- স্বামী-স্ত্রীর পারিবারিক বিবাদ মেটাতে ডাকা সালিশি সভাতেই রক্তারক্তি কাণ্ড। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আটক তিন। ধূপগুড়ির মাগুরমাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রামের প্রধানপাড়া এলাকার ঘটনা।
- বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুরিয়ায় বিদ্যাধরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Be the first to comment