Priyanka Gandhi :পুত্রের প্রদর্শনীতে ছাত্র, যুবদের আন্দোলনের ছবি না রাখার নির্দেশের প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁর পুত্রের প্রদর্শনীতে দিল্লির ছাত্র, যুবদের আন্দোলনের ছবি রাখতে দেওয়া হবে না। কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর পুত্র রায়হান। বুধবার দিল্লির বিকানের হাউসে রায়হানের চিত্র প্রদর্শনী ছিল। নাম ছিল, নো আইডিয়া ইস ফাইনাল। সেখানে গত কয়েক মাস ধরে দিল্লির ছাত্র, যুবদের আন্দোলনের ছবিও ছিল। বিকানের হাউস কর্তৃপক্ষ তা নিয়ে আপত্তি জানান।রায়হানের অভিযোগ, ১০৫ টির মধ্যে ৭৪টি ছবিই সরাতে বলা হয়।
এই সব নিয়ে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সারা দেশের যুব সম্প্রদায়ের কন্ঠরোধ করা হয়েছে। অদ্ভুত এই ধরনের পদক্ষেপ। এখন রায়হানের সঙ্গে হোল। পরে যে কোনও শিল্পীর সঙ্গেই হতে পারে।
রায়হান বলেন, মানুষের জমায়েতকে তিনি শিল্পীর চোখ দিয়ে ক্যামেরায় ধরার চেষ্টা করেছেন। শিল্পের ওপর বাধা দেওয়া ঠিক নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*