রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি ( সি জে পি) ও সোনম ওয়াংচুকের অনশন স্থলে সংহতি জানাতে রবিবার রিয়া কুমারী থাপার মা বাবা যান। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চরম মানসিক অবসাদে রিয়া কুমারী থাপা আত্মঘাতী হয়েছিলেন বলে তাঁদের দাবি। রিয়ার বাবা প্রাক্তন সেনা আধিকারিক বলেন, তাঁর কন্যার মত পরিণতি যেন আর কার ও না হয়।
অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে সি জে পি র সঙ্গে অনশন রত সোনম ওয়াংচুকের ওজন গত কয়েকদিনে ছয় কিলোর বেশি কমেছে। তাঁর রক্তচাপ মোটামুটি স্বাভাবিক থাকলেও রক্তে শর্করা কমার প্রবণতায় উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু তিনি অনশনে অনড়।
কংগ্রেস ও পৃথক ভাবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সুর চড়িয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধীর আহবানে ছাত্র কি গুঞ্জ আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছে।
বিভিন্ন মহলে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা র দাবিতে জোরালো দাবি উঠেছে।
#

Be the first to comment