লালুর সংসারে অশান্তির মেঘ!

Spread the love

রোজদিন ডেস্ক : একদা বিহার ” মসিহা” লালুপ্রসাদের সংসারে ফের অশান্তির মেঘ! লালু পুত্র তেজস্বী যাদবের ঘনিষ্ঠ সঞ্জয় যাদবকে নিয়ে এবার ক্ষুব্ধ তাঁর প্রবাসী কন্যা রোহিণী আচার্য! শুধু তেজস্বীর ঘনিষ্ই না,সঞ্জয় তাঁর পরামর্শদাতা হিসাবেও নাম কিনেছেন ওই রাজ্যে। সম্প্রতি বিহার অধিকার যাত্রা কালে এহেন সঞ্জয় ওই যানের সামনে বসা নিয়ে বির্তকের সূত্রপাত। সমাজ মাধ্যমে সেই ছবি প্রকাশিত হওয়ার পর প্রশ্ন ওঠে, কেন সঞ্জয় ওই আসনে বসেছেন! সাধারণত এই ধরনের যাত্রায় দলের প্রধানই সেখানে বসেন। সূত্রের খবর এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন লালু কন্যা রোহিণীও।
প্রসঙ্গত, এর আগে লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ ও সঞ্জয় যাদবের বিরোধিতা করায় পরিবারের
বিরাগভাজন হন। কয়েক মাস আগে তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন খোদ আর জে ডি প্রধান। লালুপ্রসাদের “সুখি” (!) সংসারে সঞ্জয় যাদব কে নিয়ে অশান্তির ছায়া ক্রমে দীর্ঘায়িত হওয়ায় উদবিগ্ন সংশ্লিষ্ট সব মহলই। যদিও তেজস্বী এখনও এই বিষয়ে মুখ খোলেননি, ঘনিষ্ঠ সহযোগী সঞ্জয়ের ওপর তাঁর আস্থা অটুট আছে বলে মনে করেন রাজনৈতিক মহল।
কয়েক বছর আগে বাবা লালুপ্রসাদকে কিডনি দান করে সংবাদে এসেছিলেন সিংগাপুরবাসী রোহিনী। তাঁর কথায় যথেষ্ট ভরসা রাখে পরিবারও। তবে যে যানের আসনে বসা নিয়ে এত বিতর্ক, অতীতে পিছিয়ে পড়া মানুষদের সসম্মানে সেখানে বসানোর একাধিক ছবি পোস্ট করে রোহিণী আপাতত এই নিয়ে আর এগোতে চান না বলে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*