মহালয়ার পুন্যলগ্নে তর্পনের উদ্দেশ্যে গঙ্গার ঘাটগুলিতে স্নানের জন্য অসংখ্য মানুষের ভিড়

Spread the love

আজ শুভ মহালয়া, এদিন থেকেই পিতৃকুলের অবসানের পর দেবীপক্ষের সূচনা হচ্ছে আজ। এছাড়া হিন্দু শাস্ত্র মতে বাঙালির ঘরে ঘরে এদিন তর্পণ করা হয়, অর্থাৎ পরিবারের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পবিত্র গঙ্গায় স্নান করে সকলে তাদের আত্মার শান্তি কামনা করে তর্পন করেন। সেইমতো এদিন দেখা যায় নদীয়ার জেলার বিভিন্ন স্থানে গঙ্গা তীরবর্তী স্নানের ঘাট গুলিতে সকাল থেকেই পূর্ণার্থী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে ও একই চিত্র দেখা যায় এদিন সকাল থেকেই প্রচুর মানুষের ভিড়। সেখানে অনেক ব্রাহ্মণের মন্ত্র উচ্চারনের সাথে সকলেই তর্পণ করতে ব্যস্ত। মূলত নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এবং মঙ্গল কামনায় এই তর্পণ করা হয় বলে জানা যায়।

আর যে কারনে মহালয়ার শুভ সকালে বিভিন্ন জায়গায় স্নানের ঘাট গুলিতে পূর্ণার্থী মানুষের স্নানের সময় কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই কারণে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। শান্তিপুর থানার পক্ষ থেকে বিভিন্ন গঙ্গার ঘাটে কড়া পুলিশী নজরদাড়ির জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। যাতে ওই ভিড়ের মধ্যে যানবাহন নিয়ে কেউ ভিতরে না প্রবেশ করে এবং মানুষ যেন গভীর জলে স্নান করতে না নামে, সেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*