রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলা হারালো আবার এক উজ্জ্বল নক্ষত্রকে। প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। আজ বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ তিনি পরলোক গমন করেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০।
তাঁর এই পরলোক গমনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন।।
বর্ষীয়ান কথাসাহিত্যিক প্রফুল্ল রায়ের মৃত্যুতে আমি গভীর শোক জ্ঞাপন করছি।
প্রফুল্ল রায় জন্মেছিলেন পূর্ববঙ্গে এবং পরবর্তীকালে তাঁর নানা বিখ্যাত গ্রন্থে উদ্বাস্তু জীবনের যন্ত্রণা ফুটে উঠেছিল। ‘কেয়াপাতার নৌকো’ তাঁর কালজয়ী উপন্যাস। নানাসময়ে একাধিক সংবাদপত্র-পত্রিকা গোষ্ঠীর…
— Mamata Banerjee (@MamataOfficial) June 19, 2025
সাহিত্যিক প্রফুল্ল রায় জন্মেছিলেন ১১ সেপ্টেম্বর ১৯৩৪ সালে। তাঁর জন্ম হয়েছিল ঢাকার বিক্রমপুরের আটপাড়ায়, আর সেখানেই তাঁর বেড়ে ওঠা। ১৯৫০সালে তিনি চলে আসেন এদেশে। এই দীর্ঘ সময়কালে তিনি লিখেছেন বহু উপন্যাস ও ছোটগল্প। কেয়াপাতার নৌকা (২০০৩), শতধারায় বয়ে যায় (২০০৬), উৎতল সময়য়ের ইতিকথা (২০১৪), নোনা জল মিঠে মাটি-র প্রতিটি অক্ষর যেন তাঁর লেখাকে জীবন্ত করেছে সবসময়।
তাঁর লেখাকে অবলম্বন করে ইতিমধ্যে একাধিক টেলিফিল্মও তৈরি হয়েছে নানা সময়ে। দীর্ঘ সময়ের অমূল্য রচনার জন্য তিনি একগুচ্ছ পুরষ্কার পেয়েছেন। ‘আকাশের নেই মানুষ’ উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরষ্কার। উপন্যাস ক্রান্তিকালের জন্য পান সাহিত্য একাডেমি পুরষ্কার।

Be the first to comment