রোজদিন ডেস্ক, কলকাতা:- দীর্ঘ লড়াইয়ের পর জিতল ছোট্ট ফুটফুটে প্রাণটি। হলো মানবিকতার জয়। অবশেষে ১৬ কোটি টাকার ইনজেকশন পেল অস্মিকা। বিগত বহুদিন ধরে এক বিরল রোগে আক্রান্ত ছিল এই ছোট্ট ফুটফুটে শিশুটি। শুধুমাত্র ওই একটি ইঞ্জেকশন বাঁচাতে পারতো তার প্রাণ। সাধারণ মধ্যবিত্ত ঘরে ১৬ কোটি টাকা মুখের কথা নয়। কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই পাহাড় সমযুদ্ধ কে হার মানালো মানুষের ভালোবাসা ও সহযোগিতা। সারা বাংলার মানুষের তরফ থেকে ৫ টাকা – ১ টাকা -১০০০ টাকা যে যেরকম সাধ্যমত সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন।আর আজ সেই জীবন যুদ্ধে জয়লাভ করেছে অস্মিকা।

গতকাল কলকাতার পিয়ারলেস হাসপাতালে এই বিরল রোগে আক্রান্ত শিশুটিকে ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দেওয়া হয়। অবশেষে আশার আলো দেখতে পেলেন অস্মিকার পরিবার। বাংলার মানুষ ফিরিয়ে দিলেন এই ছোট্ট অস্মিকার মুখের হাসি।
রোজদিনের পক্ষ থেকে ছোট্ট অস্মিকাকে রইল অনেক শুভেচ্ছা ও আগামী উজ্জ্বল ভবিষ্যতের অনেক অভিনন্দন।

Be the first to comment