রোজদিন ডেস্ক : নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তঘেঁষা তারকনগর– হাঁসখালি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করল পুলিশ। ধৃত পাঁচজনের মধ্যে একজন মহিলা রয়েছেন। পুলিশের হাতে ধরা পড়েছে একটি অটো, একটি পালসার বাইক ও একটি স্কুটি— এই তিনটি গাড়ি থেকেই মিলে পাওয়া যায় মোট নটি ব্যাগ, যার ভিতরেই লুকোনো ছিল ফেনসিডিলের বোতলগুলো।

ঘটনার পর কৃষ্ণগঞ্জ থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযানে ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল, কৃষ্ণগঞ্জ থানার আইসি সহ একাধিক আধিকারিক।
বাংলাদেশ সীমান্তের এত কাছ থেকে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধারকে বড় সাফল্য বলেই দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতদের বেশিরভাগই কৃষ্ণগঞ্জ থানার লাগোয়া এলাকার বাসিন্দা। পুলিশের তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ।

Be the first to comment