Fire at midnight, তপসিয়ার বহুতলে, বাসিন্দারা আতঙ্কিত, চাঞ্চল্য এলাকায়

Spread the love

রোজদিন ডেস্ক: সোমবার মধ্যরাতে তপসিয়ার এক বহুতলে বিধ্বংসী আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বহুতলের মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রথমে একটি ফ্ল্যাটে আগুন লেগে পরে তা প্রায় গোটা ভবনে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বহুতলের বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন৷ যে ফ্ল্যাটে প্রথম আগুন লাগে, তা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।।এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। একাধিক ফ্ল্যাট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবাসিক রা চরম দুশ্চিন্তায়। কি ভাবে আগুন লাগলো পুলিশ ও দমকল খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*