রোজদিন ডেস্ক: সোমবার সন্ধ্যায় অন্যতম ব্যস্ত মা উড়াল পুলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ছয় টি গাড়িতে ধাক্কা দিলে প্রবল উত্তেজনা দেখা দেয়। দুর্ঘটনায় পঞ্চসায়র থানার এস আই রত্নাংশু মন্ডল সহ তিন জন আহত হন। তাঁদের ই এম বাই পাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, একটি ঘটনার তদন্ত করে পঞ্চসায়র থানার এস আই রত্নাংশু মন্ডল থানায় ফিরছিলেন। পার্ক সার্কাসের দিক দিয়ে রুবি হাসপাতালের দিকে যাওয়ার সময় আচমকা একটি গাড়ি চিংড়ি ঘাটার দিকে বাঁক নেয়। গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পরপর তিনটি বাইক, ও এরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে। একটি গাড়িতে এস আই ও দুই বাইক আরোহী আহত হন। ঘটনা র খবর পাওয়া মাত্র প্রগতি ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তবে গাড়ি চালক পলাতক। পুলিশ তাঁর খোঁজ করছে। তিনি মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ শহরতলির এই জনপ্রিয় মা উড়াল পুলে প্রায়শ ই দুর্ঘটনা হয়। সন্ধ্যার ব্যস্ত সময়ে দুর্ঘটনার ফলে ওখানে বেশ কিছু ক্ষণ যান জট হয়। পরে তা স্বাভাবিক হয়ে আসে।

Be the first to comment