রোজদিন ডেস্ক: বিধান সভার অধ্যক্ষ রথীন্দ্র বসু সুস্থ হয়ে সোমবার হাসপাতাল থেকে বাড়ি গেলেন। গত দোসরা অক্টোবর আচমকা বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ই এম বাই পাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসার পর সোমবার তিনি সুস্থ হয়ে বাড়ি যান। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী দের অনলস সেবা শুশ্রুষায় আপ্লুত তিনি। অধ্যক্ষর মধুর ব্যবহারে খুশি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী রা ও। সকলেই তাঁর দ্রুত আরোগ্যে সন্তোষ প্রকাশ করেন।

Be the first to comment