PUJA SHOW AT EDEN GARDEN’S: পুজোয় একাধিক কর্মসূচির ঘোষণা রাজ্যের

ইডেনে বিশেষ অনুষ্ঠানে থাকছে ৩ হাজার ড্রোন, বিজয়া সম্মিলনীও

Spread the love

রোজদিন ডেস্ক: আসন্ন দুর্গাপুজোকে ঘিরে একাধিক কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর সূচনা থেকে বিজয়া সম্মিলনী পর্যন্ত রাজ্যজুড়ে একের পর এক সরকারি অনুষ্ঠানের কথা জানালেন তিনি। বলেন, ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে হবে এক বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে প্রায় ৪৫ হাজার মানুষ উপস্থিত থাকবেন। রাজ্যপালকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবে প্রায় ৩ হাজার ড্রোনের বিশেষ প্রদর্শনী। তাঁর কথায়, ৩ হাজার ড্রোনে মা আসছেন বঙ্গে। এই ড্রোন প্রদর্শনীকে এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরেন তিনি।

পুজোর পর ২৬ অক্টোবর পুজো কমিটিকে নিয়ে আয়োজিত হবে বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের স্টল থাকবে। গতানুগতিক ক্যাটারিংয়ের পরিবর্তে জেলার নিজস্ব স্বাদ ও ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানান, মহালয়ার পর থেকেই পুজো উপলক্ষে বিভিন্ন সরকারি কর্মসূচি শুরু হবে। পিতৃপক্ষ চলাকালীন নতুন কোনও ঘোষণা না করে উৎসবের আবহেই রাজ্যের এই বিশেষ অনুষ্ঠানগুলির আয়োজন করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*