রোজদিন ডেস্ক : বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল পানশালায় বিস্ফোরণে এখন অবধি ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ক্রানস – মন্টানার স্কি রিসোর্ট শহরে এক পানশালায় আচমকা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। তবে এটি সন্ত্রাসী আক্রমণ নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বর্ষবরণে গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা, এর মধ্যে এই মর্মান্তিক ঘটনায় দেশ ব্যাপী বিষাদ ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের সময় পানশালাটিতে দেড়শো জন মত ছিলেন বলে প্রকাশ। সুইস প্রচার মাধ্যম সূত্রে প্রকাশ, গান বাজনা চলার সময় বাজিতে এই আগুন লাগে, যদিও পুলিশ এখনও আগুন লাগার কারণ অজ্ঞাত বলে জানায়।
সূত্রের খবর, এই ঘটনায় এলাকা ধোঁয়ায় ভরে যায়, হাসপাতালে বহু অগ্নিদগ্ধকে ভর্তি করা হয়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত ছবির মত সুন্দর সুইস আল্পসের এই মর্মান্তিক ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ মর্মাহত। এবার সুইজারল্যান্ডে একাধিক দাবানলের (বনে আগুন) ঘটনা হয়। এই পানশালার আগুনের কারণ পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment