রোজদিন ডেস্ক : নতুন বছরের শুরুতেই ভোটমুখি রাজ্যকে রেলের নয়া উপহার। চলতি মাসেই চালু হতে চলেছে কলকাতা – গৌহাটি বন্দে ভারত স্লিপার। আজ রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। শুধু এই রাজ্যই না, চলতি বছরে অসমেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করতে পারেন। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আগামী ১৫/২০ দিনের মধ্যে এই ট্রেন চালু হবে৷ সম্ভবত ১৮/১৯ জানুয়ারি তা চালু হতে পারে। উল্লেখ্য, অসম সহ বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, অত্যাচার নিয়ে এই রাজ্যে সব মহলই উদ্বিগ্ন। যদিও বিজেপি এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

Be the first to comment