সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, চাকরি ফিরে পেতে পারেন এ রাজ্যের ২৪ দমকলকর্মী

Spread the love

রোজদিন ডেস্ক : দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপে এ রাজ্যের ২৪ জন দমকল কর্মীর হারানো চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ নিয়োগে অনিয়মের অভিযোগে ২০২৩ সালে ওই ২৪ জন কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এই চাকরিহারারা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন৷ শুক্রবার তাদের দায়ের করা মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। চাকরিহারাদের হয়ে সওয়াল করেন আইনজীবী রউফ রহিম এবং আইনজীবী ফিরদৌস শামিম৷ শুনানি শেষে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মাহেশ্বরীর নেতৃত্বাধীন বেঞ্চ৷ শীর্ষ আদালতের এই রায়ের পরে বীরভূমের ২৪ জন চাকরিহারা দমকলকর্মী ফের তাদের চাকরিতে যোগদান করতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*