রোজদিন ডেস্ক :
চিলির প্রাক্তন রাষ্ট্র পতি মিশেল ব্যাচেলেট-কে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দেওয়ার তীব্র সমালোচনা করলো বিজেপি।
দলের আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য আজ সমাজ মাধ্যমে কংগ্রেস কে তোপ দেগে বলেন, কেন প্রধানমন্ত্রী কংগ্রেসকে “মুসলিম লিগ মার্কসিস্ট কংগ্রেস” এতে বোঝা গেল। ক্ষমতা য় থাকা কালিন মিশেল ব্যাচেলেট ভারত বিরোধী ছিলেন বলে তাঁর দাবি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে তোপ দেগে তিনি বলেন, ওঁদের আদর্শই হোল বিদেশ।
বিজেপি নেতা গৌরব ভাটিয়া ও পৃথকভাবে মিশেল ব্যাচেলেটকে এই পুরস্কার দেওয়ার তীব্র বিরোধিতা করেন। এই কংগ্রেস মহাত্মা গান্ধীর সেই কংগ্রেস না, এদের তিনি বিশ্বাসঘাতকের দল, জাতীয় তা বিরোধী ইত্যাদি তকমা দেন।

Be the first to comment