রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে রাজ্যে এবার মদিরা বিক্রিতে রেকর্ড করলো পশ্চিম বর্ধমান জেলা। গত সেপ্টেম্বরে মাসে এই জেলায় ১০০ কোটি টাকা র বেশি মদ বিক্রি হয়েছে বলে আবগারি দফতর সূত্রে জানা গেছে। এর মধ্যে দুর্গাপুজোর চার দিনে ৩২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সূত্রের খবর, দেশি মদ বিক্রি হয়েছে সব থেকে বেশি। গত মাসে এর পরিমাণ ১৯ লক্ষ ৩১ হাজার লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে এর অর্ধেকের ও কম।প্রায় ৭ লক্ষ লিটার। আসন্ন দীপাবলিতে এই পরিমাণ আরও বাড়বে বলে মদ ব্যবসায়ী মহলের আশা। ঝাড়খণ্ড সীমান্তের এই জেলায় বরাবরই দীপাবলি উপলক্ষে জুয়া, মদের আসর বসে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন ব্যবসায়ী মহল।
শুধু এই রাজ্যই না, উৎসবের মরসুমে মদ বিক্রিতে রেকর্ড হয়েছে দক্ষিণের বাম শাসিত রাজ্য কেরালায়ও। ওনাম উপলক্ষে ওই রাজ্যে এবার ৮২৬ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে বলে জানা গেছে।

Be the first to comment