ফের বেসুরো সৌগত রায়

Spread the love

রোজদিন ডেস্ক : মাঝে মাঝেই তিনি বেসুরো হন। আবার পরে দলের মূল স্রোতে সুর ও মেলান। আজ ফের বেসুরো তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়। আজ বরানগরে দলের বিজয়া সম্মেলনে তিনি আগামী বিধানসভা নির্বাচন নিয়ে দলকে সচেতন, সক্রিয় হতে আহবান জানান। সঙ্গে তাঁর মন্তব্য, কোন দল খেলা, মেলার মধ্যে চলে গেলে তার রাজনৈতিক ভাব চলে যায়। এখন আগামী বিধানসভা নির্বাচনই একমাত্র লক্ষ্য। রাজনীতি ভুলে গেলে চলবে না।
দলকে শুধু আয়ের উৎস হিসাবে দেখলে হবে না। একটা পবিত্র ব্যাপার হিসাবে দেখতে হবে৷ এটা শহিদদের দল তা মনে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রবীণ সাংসদের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এই বক্তব্যে কটাক্ষ করে বলেছেন, আগামীতে ওঁর আর নির্বাচনে দাঁড়ানোর ব্যাপার নেই, তাই ওঁর বিবেক জেগে উঠেছে।
উত্তরবঙ্গের প্লাবিত এলাকাগুলির জন্য বামেদের ধাঁচে ত্রাণ সংগ্রহে পথে নেমেছেন সুক্সন্ত মজুমদার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*