রোজদিন ডেস্ক :
আমেরিকার মিসৌরিতে এক বেসরকারি বিমান দুর্ঘটনায় বিমান চালক-সহ ১২ জন প্রাণ হারান। সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন স্কাইডাভার নিহত হয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরাও রোমাঞ্চকর এই স্কাই ডাইভিং দেখার জন্য ওখানে ছিলেন। বস্তুত তাঁদের চোখের সামনেই বিমানটি আকাশে বেশ কিচুটা উড়ান দিয়ে আচমকা মাটিতে আছড়ে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
বিমান সংস্থা এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করে এর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে।

Be the first to comment