রোজদিন ডেস্ক :
নরওয়ের যুবরাণী মেটে ম্যারিটের পুত্র ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে আদালত চার বছরের কারাদন্ডে দন্ডিত করেছে৷ সোমবার অসলো আদালতের তিন বিচারপতি এই রায় ঘোষণা করেন।
২৯ বছর বয়স্ক মারিয়াস বোর্গ হুইবির বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ ছিল।
আইনজীবীরা তাঁর সাত বছরের কারাদন্ড দাবি করেন।
নরওয়ের রাজ পরিবারে বড় হলেও তিনি উত্তরাধিকারী না।
তিনি তাঁর মায়ের প্রথম পক্ষের সন্তান৷ তাঁর চার বছর বয়সে যুবরাণী নরওয়ের যুবরাজ হাকন-কে বিয়ে করেন৷
দুটি ধর্ষণের অভিযোগে হুইবিকে সাজা দিয়েছে আদালত।
দেশের রাজ পরিবারে এর প্রভাব পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment