অতিরিক্ত বৃষ্টি এবং ডিভিসির লাগাতার জল ছাড়ার কারণেই বন্যা ঘাটালে, জানালেন দেব

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মাস দুয়েকের মধ্যে একাধিকবার বন্যার কবলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। পুর এলাকা-সহ ঘাটাল ব্লকের সবক’টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন গত কয়েক সপ্তাহ ধরে। জলের তোড়ে ভেসে গিয়ে তিন জনের মৃত্যুর খবর মিলেছে।

আজ বুধবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে মিটিং করলেন ঘাটালের সাংসদ দেব। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়াতেই বেশি নজর দেওয়া হচ্ছে বলে বৈঠকের পর জানান তৃণমূল সাংসদ। অতিরিক্ত বৃষ্টি এবং ডিভিসির লাগাতার জল ছাড়ার কারণেই এই পরিস্থিতি বলে দাবি করেন দেব। যদিও এর পাল্টা দিয়ে কটাক্ষ করে বিজেপি।

বুধবার দুপুরে ঘাটালের পরিস্থিতি নিয়ে ঘাটাল এসডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা। বৈঠক শেষে দেব বলেন, ‘এবার ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে। ১৯ জুন থেকে ঘাটাল জলমগ্ন হয়ে আছে। জল কমছেই না! তবে আমাদের দেখতে হবে, সাধারণ মানুষকে ঠিকঠাক উদ্ধার করা হয়েছে কি না, ত্রাণ পৌঁছচ্ছে কি না….আমি খোঁজ নিয়ে দেখেছি প্রশাসন খুব ভালোভাবে উদ্ধারকাজ সামলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*