ইএম বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ইএম বাইপাসের ধারে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে আগুন লাগে বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গোডাউনে। খবর দেওয়া হলে দমকল আসতে দেরি করে বলে অভিযোগ এলাকার লোকজনের। এ দিকে এলাকায় প্রচুর বাড়িঘর। ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন লোকজন। একাধিক ঝুপড়িতেও আগুন লেগে যায় বলে অভিযোগ। যদিও দমকলের দাবি, এলাকার রাস্তা খুবই সরু। ফলে গাড়ি নিয়ে ঢুকতে বেগ পেতে হয় তাদের। এমনকী বেশ কিছুটা এলাকা পাইপ টেনে নিয়ে এসে কাজ করতে হয়। পরে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার একটি প্লাস্টিকের গোডাউনের মিটার বক্সে আগুন জ্বলতে দেখেন তাঁরা। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। এর পরে তা বিধ্বংসী চেহারা নেয়।

স্থানীয়দের দাবি, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন ছড়াতে শুরু করে। একাধিক ঝুপড়ি ঘরেও আগুন লাগতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকলে বারবার ফোন করা হলেও সময় মতো এসে পৌঁছয়নি তারা। এ দিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়াতে শুরু করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*