সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল ডায়মন্ড হারবারের নবনির্মিত লালপোল সেতু; উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল ডায়মন্ড হারবারের নবনির্মিত লালপোল সেতু। গতকাল মঙ্গলবার বীরভূম থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মগরাহাট খালের উপরে সেতুটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। পূর্ত দপ্তর সেতুর নির্মাণ করেছে।

গতকাল ভার্চুয়ালি উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার রাহুল গোস্বামী, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, বিধায়ক পান্নালাল হালদার।

এবিষয়ে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘শতাব্দী প্রাচীন সেতুটি ভেঙে নতুন ভাবে তৈরি করা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরই আজই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সেতু।’ ডায়মন্ড হারবার-মগরাহাট খালের উপর ব্রিটিশ আমলে তৈরি লালপোল বেহাল হয়ে পড়ায় প্রশাসন ২০২১ সালে সেটিকে বন্ধ করে দেয়। লোহার তৈরি পুরোনো সেতুটি ভেঙে আরও বড় আকারে নতুন সেতু তৈরি করা হয়েছে। প্রায় সাড়ে তিন বছরের মাথায় নতুন সেতু তৈরির কাজ শেষ হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*