জোড়াসাঁকোতে তৃণমূলের মিছিলে বিদেশিরা, তিন নাইজেরীয়র বিরুদ্ধে দায়ের মামলা

Spread the love

রোজদিন ডেস্ক

বিধানসভা নির্বাচনের আবহে নজিরবিহীন ঘটনা। কলকাতায় তৃণমূলের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ বিদেশি নাগরিকদের। অভিযোগ পেতেই তিন নাইজিরিয়ার নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়ের সমর্থনে আয়োজিত একটি রোড শোয়ে ওই তিন বিদেশি নাগরিককে দেখা যায়। অভিযোগ, তাঁদের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি তৃণমূলের পতাকা হাতে স্লোগান দিতেও দেখা গিয়েছে। এই ঘটনায় আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। তাদের দাবি, বিদেশি নাগরিকদের এভাবে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নির্বাচনী বিধির পরিপন্থী। অভিযোগের ভিত্তিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। আইন অনুযায়ী, কোনও বিদেশি নাগরিক ভারতে রাজনৈতিক কার্যকলাপ বা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। অভিযুক্তদের বিরুদ্ধে ভিসা আইন লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ওই তিন ব্যক্তি স্বেচ্ছায় মিছিলে যোগ দিয়েছিলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*