জাতীয় পতাকাকে কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সম্মান প্রদর্শন!

Spread the love

রোজদিন ডেস্ক
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার জাতীয় পতাকাকে সম্মান দেখানোর নজিরে মুগ্ধ তাঁর রাজ্য, অনুগামীরা। শ্রীনগরের কাশ্মীর হাটে এক প্রদর্শনীর উদ্বোধন করতে গেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সঙ্গে ছিলেন উপ মুখ্যমন্ত্রী সুরিন্দার চৌধুরী ও উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি। রীতি অনুযায়ী ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। কিন্তু আচমকাই থমকে যান। জাতীয় পতাকার মতই ফিতেটি ছিল ত্রিবর্ণ। একেবারে পতাকার মতই। যা দেখে আর তা কাটতে পারেননি তিনি। কর্মকর্তাদের জানিয়ে দেন, এই ত্রিবর্ণ পতাকা দ্বিখণ্ডিত করার অর্থ জাতীয় পতাকাকে খন্ডিত করা। জীবন থাকতে যা তিনি কখনই পারবেন না।
তবে প্রদর্শনীর উদ্বোধন হবে কি ভাবে? এর পন্থাও বাতলে দেন তিনি। বিস্মিত উদ্যোক্তাদের জানিয়ে দেন ফিতেটি মাঝে না কেটে দুদিকে খুলে দিলেই হবে।
সেই ভাবেই কাজ হোল। সমবেত সবাই করতালি দিয়ে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রীর দেশপ্রেমকে। যা ভাইরাল হতে মুগ্ধ নেটিজেন, আমজনতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*