
নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকে বাংলা নববর্ষের দিন সন্ধ্যায় কালীঘাটে গিয়ে মায়ের পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালীঘাটের পবিত্র তীর্থস্থানে গিয়ে ভক্তি ও শ্রদ্ধা সহযোগে মায়ের পুজো দিয়ে মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনাও করেন অভিষেক।

মায়ের স্নেহময় আশীর্বাদে বছরের প্রতিটি দিন যেন হয়ে ওঠে উজ্জ্বলময় ও সুন্দর-মায়ের রাতুল চরণে এই প্রার্থনা জানান তিনি।

করলেন আরতী। মায়ের আশীর্বাদে সকল অশুভ শক্তির বিনাশ হোক, মুছে যাক সমস্ত গ্লানি।

Be the first to comment