রোজদিন ডেস্ক
কাল বৈশাখী না, ভোট বৈশাখী!! বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য র হেলিকপ্টারের হাওয়ায় উড়ে গেল একাধিক বাড়ির টিনের চাল! ঘটনাস্থল গোয়াল পোখর। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন শমীক ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁর জন্য হেলিপ্যাডের ব্যবস্থা করতে গিয়ে কোন নিয়ম নীতি মানা হয়নি বলে স্থানীয় মানুষের অভিযোগ। ফলে তাঁর হেলিকপ্টার অবতরণের সময় প্রবল হাওয়ায় উড়ে যায় বেশ কিছু কাঁচা বাড়ির টিনের চাল। দরিদ্র পরিবারগুলি এতে দিশাহারা। বিজেপি নেতারা ক্ষতিপূরণের আশ্বাস দিলেও কবে তা মিলবে অনিশ্চিত।
এই পরিস্থিতিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। আবাস যোজনায় এই দরিদ্র আদিবাসীদের ঘর মেলেনি। এখন মাথার চাল হারানোয় চরম উদ্বেগ দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

Be the first to comment