নয়ডায় ৪০০ শ্রমিক কারাবন্দি, কাল দেশব্যাপী সিটুর প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক
শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডায় ৪০০ শ্রমিক কে জেলে পুরেছে পুলিশ। এর মধ্যে আছেন সিটু নেতারাও। বিজেপি নেতৃত্বাধীন উত্তর প্রদেশের সরকারের এই শ্রমিক দমন পীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সিটু। তাদের অভিযোগ, যে দলের শীর্ষ নেতারা পশ্চিম বঙ্গের নির্বাচনী প্রচারে গিয়ে উচ্চ স্বরে,, ” ভয় নয় ভরসা ” ধ্বনি দিচ্ছেন, সেই দলের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান ইত্যাদি রাজ্যের সরকার শ্রমিকদের দমন পীড়ন করে তাঁদের ন্যায্য দাবির আন্দোলন কে দমাতে চাইছে।
বুধবার নয়ডার কারাবন্দি শ্রমিকদের মুক্তির দাবিতে সিটু নেতা সুদীপ দত্ত,এলামারাম করিম প্রমুখ গৌতম বুদ্ধ নগরের জেলাশাসকের দফতরে যান। বৃহস্পতিবার তাঁরা সারা দেশে প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন।
উল্লেখ্য, বেতন বৃদ্ধি র দাবিতে নয়ডায় একাধিক সংস্থার কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখান। গত ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ক্রমে ছড়িয়ে পড়ে। উত্তাল হয় শিল্প নগরী নয়ডা। পুলিশ জোর করে, বল প্রয়োগ করে তাঁদের হঠিয়ে দেয়।। চলে ধর পাকড়। নিপীড়ন। মহিলারা ও এর থেকে রেহাই পান নি বলে সিটু নেতাদের অভিযোগ।
এই ঘটনা র খবর সারা দেশেই আলোড়ন তুলেছে।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী শ্রমিকদের দাবিতে সংহতি জানিয়েছেন। উত্তর প্রদেশ সরকারের দমন পীড়নের বিরুদ্ধে সরব হয়েছেন বিভিন্ন কর্মী সংগঠন ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*