রোজদিন ডেস্ক
আপ নেতা রাঘব চাড্ডাকে “জেড” শ্রেণীর নিরাপত্তা দিলো কেন্দ্রীয় সরকার।। সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বেড়েছে এই তরুণ আপ নেতার। পঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা তুলে নিয়েছে। এই খবর সামনে আসতে কার্যত যেন উপযাচক হয়েই তাঁর নিরাপত্তার ব্যবস্থা করলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দিল্লি ও পঞ্জাব উভয় ক্ষেত্রেই তাঁর এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হবে।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাঁকে এই নিরাপত্তা দেওয়া হোল। রাঘব চাড্ডা হুমকি বার্তা পাচ্ছিলেন বলে গোয়েন্দা দফতর খবর পায়।
আগেও পঞ্জাব সরকার তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিত। গত সপ্তাহে তা তুলে নেওয়া হয়।
সম্প্রতি রাজ্যসভার সহ নেতার পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে দল। কেন্দ্র, বিশেষত প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি নরম অবস্থান নিতেন বলে দলের অভিযোগ। যদিও তিনি তা মানেননি।
কেন্দ্র রাঘব চাড্ডাকে নিরাপত্তা দেওয়ায় রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে। তিনি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।

Be the first to comment