মধ্য প্রদেশে ট্রেনের ধাক্কায় নিহত চার

Spread the love

রোজদিন ডেস্ক: মধ্য প্রদেশের হেতমপুর – ঘের শাখায় রবিবার বিকেলে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ভাবে চার জন প্রাণ হারান। সূত্রের খবর, খাজুরাহো উদয় পুর ইন্টারসিটি এক্সপ্রেস আচমকা থেমে যায়। কোন যাত্রী অ্যালার্ম চেন টানার ফলে ট্রেন দাঁড়িয়ে গেলে অনেক যাত্রী সেখান থেকে নীচে নামেন। ওই সময়ে পাতালকোট এক্সপ্রেস যাওয়ার সময় তার ধাক্কায় চার জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান।। আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। যাত্রীদের অনেকের অভিযোগ, ট্রেনে আগুন লাগার গুজব ছড়ানোয় এক যাত্রী চেন টানেন।। ওই সময় অনেকে নেমে যান। তখন ই এই দুর্ঘটনা হয়। রেল কর্তৃপক্ষ ঘটনা র তদন্তে র নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*